স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক খন্দকার রেজওয়ানুল ইসলাম রনি শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মরহুম খন্দকার রেজওয়ানুল ইসলাম রনি টাঙ্গাইল পৌর শহরের গ্রীন রোড পাড়দিঘুলীয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১ নভেম্বর) বাদ এশা পাডদিঘুলীয়া জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
রনির মৃত্যুতে টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।