স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের একটি স্মারকের মাধ্যমে এই কমিটির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নয় সদস্যের কমিটিতে রাজাবাড়ি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমানকে সভাপতি ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামছুল ইসলাম সহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে দুইজন সহসভাপতি যথাক্রমে মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন। এছাড়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলা সরকার, আফরোজা শহিদ, রাবেয়া আক্তার, প্রভাষক মাসুদুর রহমান ও প্রভাষক নাছরিন আক্তারকে সদস্য রাখা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মফিজুর রহমান জানান, এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের বিভিন্নস্তরের মানুষকে দুর্নীতির নেতিবাচক দিক ও ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। কমিটির সদস্যরা সেই লক্ষ্যে কাজ করবে। যাতে মানুষ দুর্নীতি করতে নিরুৎসাহিত এবং দুর্নীতি লাঘব হয়।