
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে কিশোর (অনুর্দ্ধ-১৫) বিভাগীয় পর্যায়ে খেলার জন্য জেলার ফুটবলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কিশোর (অনুর্দ্ধ-১৫) পর্যায়ে দল গঠনের জন্য টাঙ্গাইল থেকে ৫ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে।
টাঙ্গাইল স্টেডিয়ামে সকালে ৬০ জন ফুটবলারের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রশিক্ষণের মাধ্যমে চুড়ান্ত ৩ জন ও স্টান্ডবাই ২ জনসহ মোট ৫ জন ফুটবলারকে বাছাই করা হয়।
বাছাইকৃত ফুটবলার হলো- পৌর শহরের সন্তোষ এলাকার সুজিত সরকারের ছেলে ৮ম শ্রেনীর ছাত্র রুদ্র সরকার, শাহাদত হোসেনের ছেলে ৭ম শ্রেনীর ছাত্র মিরাজ, আনুহলা গ্রামের মজনু মিয়ার ছেলে ৮ম শ্রেনীর ছাত্র বেল্লাল হোসেন, ভূঞাপুর উপজেলার আব্দুর রশিদের ছেলে ৭ম শ্রেনীর ছাত্র শাহরিয়ার সাকিব ও আয়নাল হকের ছেলে নবম শ্রেনী ছাত্র রিফাত হাসান।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ফুটবলার বাছাই প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি শামীম আল মামুন, ফুটবল কোচ রনজিৎ রায় ও আরিফ আকন্দ।






