
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৭ এডি রেজিমেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মধুপুর “বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন (বিএডিসি)” এলাকায় ক্যাম্পেইনে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই মেডিকেল ক্যাম্পেইনে গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি চক্ষু রোগীদের চশমা প্রদান করা হয়।
এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।






