সোমবার, মার্চ ২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

বকেয়া ১ কোটি ২৫ লাখ টাকা ॥ সিলগালা এলেঙ্গা বিরতি রিসোর্ট

নভেম্বর ৬, ২০২৫
A A
বকেয়া ১ কোটি ২৫ লাখ ॥ সিলগালা এলেঙ্গা বিরতি রিসোর্ট

বকেয়া ১ কোটি ২৫ লাখ ॥ সিলগালা এলেঙ্গা বিরতি রিসোর্ট

৯৭৯ Views

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গায় অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র এলেঙ্গা (বিরতি) রিসোর্ট বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপস্থিতিতে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
জানা গেছে, এলেঙ্গা রিসোর্টটি দীর্ঘদিন ধরে সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমি ইজারা নিয়ে পরিচালিত হচ্ছিল। কিন্তু দীর্ঘ কয়েক মাস ভাড়া পরিশোধ না করায় রিসোর্টটির বিরুদ্ধে বড় ধরনের অডিট আপত্তি ওঠে। একাধিকবার নোটিশ দেওয়ার পরও রিসোর্ট কর্তৃপক্ষ বকেয়া পরিশোধে কোনো উদ্যোগ নেয়নি।

Advertisement

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রিসোর্ট কর্তৃপক্ষ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ভাড়া বকেয়া রেখেছে। আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে বারবার নোটিশ দেওয়ার পরও তারা কোনো সাড়া দেয়নি। অডিট আপত্তির ভিত্তিতে সদর দপ্তরের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রিসোর্টটি সিলগালা করা হয়েছে।

কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, এলেঙ্গা রিসোর্টটি মূলত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমিতে প্রতিষ্ঠিত। কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্ট পরিচালনার উদ্দেশ্যে জমিটি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বকেয়া ইজারার অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষ একাধিকবার চিঠি ও নোটিশ প্রদান করলেও তারা তাতে সাড়া দেয়নি। বকেয়া অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষের অডিট আপত্তি এবং আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়েছে। পরবর্তীতে মালিকানা অনুযায়ী সেতু কর্তৃপক্ষ তাদের নিজস্ব জায়গা দখল বুঝে নেয়।

Advertisement

অন্যদিকে, রিসোর্টে কর্মরত শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫৪ জন কর্মী কাজ করেন এবং তাদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। এক কর্মচারী বলেন, আমরা কেউই জানতাম না রিসোর্ট বন্ধ হবে। এখন হাতে কোনো টাকা-পয়সা নেই। মালিক বিদেশে থাকেন, আমাদের বেতন কে দিবে বুঝতে পারছি না।
স্থানীয়রা জানান, এলেঙ্গা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক ও যাত্রী অবস্থান করেন। ফলে এলেঙ্গা (বিরতি) রিসোর্টটি ছিল একটি পরিচিত ও জনপ্রিয় প্রতিষ্ঠান। তবে বকেয়া পরিশোধ না করায় রিসোর্ট বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsএলেঙ্গা বিরতি রিসোর্টকালিহাতী উপজেলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবকেয়া ১ কোটি ২৫ লাখ ॥ সিলগালা এলেঙ্গা বিরতি রিসোর্টবকেয়া ১ কোটি ২৫ লাখ টাকা ॥ সিলগালা এলেঙ্গা বিরতি রিসোর্ট
Next Post
ছয় মাসের জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

ছয় মাসের জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

সর্বশেষ সংবাদ

কলকাতায় চিকিৎসাধীন আ’লীগের সাবেক এমপি জোয়াহেরের মরদেহ দেশে আনার প্রক্রিয়া

কলকাতায় চিকিৎসাধীন আ’লীগের সাবেক এমপি জোয়াহেরের মরদেহ দেশে আনার প্রক্রিয়া

মার্চ ১, ২০২৬
বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

মার্চ ১, ২০২৬
১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

মার্চ ১, ২০২৬
টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

মার্চ ১, ২০২৬
মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In