
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঘাটাইল সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঘাটাইল উপজেলা বিএনপি ও সহ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন্নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ছাত্র নেতা শামীমসহ উপজেলা যুবদল, পৌর যুবদল, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।






