Sunday, November 29, 2026
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১০ প্রতিমা ভাঙচুরের অভিযোগ

November 8, 2025
A A
এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ প্রতিমা ভাঙচুরের অভিযোগ

এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ প্রতিমা ভাঙচুরের অভিযোগ

1,287 Views

স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় সার্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) সকালে মন্দিরের প্রতিমাগুলো ভাঙা দেখতে পাওয়া যায়। তবে কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এদিন সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
জানা যায়, এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরে প্রতি বছরের মতো এবারও গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) প্রতিদিনের ন্যায় স্থানীয়রা মন্দিরের গাছ থেকে ফুল সংগ্রহ করেন এবং অনেকেই মন্দিরে পূজা দেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে স্বর্গীয় খুশী মোহন দাশের স্ত্রী দুলালী রাণী মন্দিরে পূজা দিতে গিয়ে দেখতে পান মন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিটি প্রতিমার ঘাড় ভেঙে ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Advertisement

স্থানীয়রা জানায়, শনিবার (৮ নভেম্বর) সকালে কে বা কারা ওই প্রতিমাগুলো ভেঙেছে তা কেউ দেখতে পায়নি। মন্দিরের আশপাশে সিসিটিভি ক্যামেরাও নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও জানান, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
দুলালী রাণী জানান, এদিন সকালে অনেকই মন্দিরে ফুলজল দিয়ে প্রণাম করে গেছেন। তখনও সব ঠিকঠাক ছিল। সকাল সাড়ে ১০টার দিকে এসে মন্দিরের ১১টি প্রতিমার মাথা ভাঙা দেখতে পেলে তার ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্দিরের সদস্য এলেঙ্গা জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ জানান, দুইশ’ বছরের পুরানো এই মন্দিরে গ্রামবাসীরা মিলে পূজা করে আসছেন। প্রতি বছরের ন্যায় এবারও গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাৎসরিক পূজা সম্পন্ন হয়েছে। সকালে স্কুলে যাওয়ার পর খবর পান কে বা কারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে বলে গেছে মন্দিরে সিসি ক্যামেরা লাগিয়ে তারপর থানায় গিয়ে অভিযোগ করতে। তারা অভিযোগ করবেন। তবে বিষয়টি নিয়ে তারা উদ্বিঘ্নের মধ্যে রয়েছেন।

Advertisement

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব প্রবাল কমল ভট্টচার্য জানান, দুষ্কৃতকারীরা এলেঙ্গার রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের বেশ কিছু প্রতিমা ভেঙে রেখে গেছে। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান। স্থানীয় প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে দীর্ঘসময় কথা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কালিহাতী সার্কেলের এএসপি ও থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsএলেঙ্গা জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়এলেঙ্গা পুলিশ ফাঁড়িএলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরকালিহাতী উপজেলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের পুলিশ সুপারটাঙ্গাইলের সংবাদ
Next Post
কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসক অনুপস্থিত চার ঘণ্টা

কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসক অনুপস্থিত চার ঘণ্টা

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

টাঙ্গাইলে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

November 29, 2026
টাঙ্গাইলে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম স্কুলে ৫ম শ্রেনীর বিদায় অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম স্কুলে ৫ম শ্রেনীর বিদায় অনুষ্ঠিত

November 29, 2026
ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

November 29, 2026
মাদকবিরোধী অভিযানে কালিহাতী ও গোপালপুরে ৫ জন আটক ॥ কারাদণ্ড প্রদান

মাদকবিরোধী অভিযানে কালিহাতী ও গোপালপুরে ৫ জন আটক ॥ কারাদণ্ড প্রদান

November 29, 2026
ধনবাড়ীতে টিস্যু কালচার পদ্ধতিতে আধুনিক চাষাবাদ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধনবাড়ীতে টিস্যু কালচার পদ্ধতিতে আধুনিক চাষাবাদ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

November 29, 2026

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In