স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যারের পৃথক অভিযানে গৃহবধুকে হত্যা চেষ্টা মামলার আসামী এবং প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধায় র্যাবের এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল কালিহাতী থানার হত্যা চেষ্টা মামলার আসামি লিমন এবং ময়মনসিংহ তারাকান্দা থানার প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খন্দকার রফিকুল ইসলাম সৌরভ। মঙ্গলবার (১১ নভেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পোষনা দক্ষিন পাড়া গ্রামের মৃতঃ নজরুল ইসলামের স্ত্রী গৃহবধু লাইলী বেগম (৫৭) এর বাড়িতে তার পুর্ব শত্রু লিমন (২৫) সহ অন্যান্য ব্যক্তিগন ঘরে প্রবেশ করে লাইলী বেগম কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র খুর দিয়ে মাথায় ৬০/৬৫ টি পোচ দিয়ে মৃত ভেবে তার কানে থাকা আট আনা ওজনের স্বর্ণের দুল এবং বালিশের নিচে থাকা নগদ চার হাজার টাকা চুরি করে চলে যায়। পরে বাড়ির আশেপাশের লোকজন লাইলী বেগম কে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। লাইলী বেগমের ছেলে সৌদি প্রবাসী লাভলু সংবাদ পেয়ে দেশে এসে কালিহাতী থানায় ৯ অক্টোবর হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল সোমবার (১০ নভেম্বর) সন্ধায় কালিহাতী উপজেলার মরিচা ব্রিজ সংলগ্ন বড়সরাই এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী লিমন (২৫) কে গ্রেফতার করে।
একই ক্যাম্পের অপর একটি আভিযানিক দল সোমবার (১০ নভেম্বর) সন্ধায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাটুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার প্রতারণা এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খন্দকার রফিকুল ইসলাম সৌরভ কে গ্রেফতার করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।