
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যাবের অভিযানে যৌন হয়রানির মামলার পলাতক দুই আসামী গ্রেফতার হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার সাপাহার থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌন হয়রানির মামলার এজাহারনামীয় প্রধান আসামী রুবেল (৩৫) ও রানা বাবু (৩৫)।
বৃহস্পতিবার (১৩ নভেস্বর) সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত (১৯ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলার সাপাহারের এক গৃহবধুকে নিজ বাড়িতে যৌন হয়রানির চেষ্টা করে রুবেল (৩৫) ও রানা বাবু (৩৫) নামের দুই যুবক। এ ঘটনায় ওই গৃহবধু গত (২২ সেপ্টেম্বর) নওগাঁ জেলার সাপাহার থানায় মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১২ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন নাসির গ্লাস কোম্পানির বিপরীতে সিকদার হোটেল সংলগ্ন জনৈক বাবু মিয়ার বাড়ি হতে মামলার এজাহারনামীয় প্রধান আসামি রুবেল (৩৫) এবং রানা বাবুকে (৩৫) গ্রেফতার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






