
স্পোর্টস রিপোর্টার ॥
তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে বালক অনুর্দ্ধ-১৫ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস ব্যবস্থাপনা করে।
টাঙ্গাইল সদর উপজেলার অনুর্দ্ধ-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল কোচ রনজিৎ রায়।
টাঙ্গাইল জেলার ৪০ জন বালক (অনুর্দ্ধ-১৫) ফুটবলার নিয়ে ২১ দিনের টানা ক্যাম্প অনুষ্ঠিত হবে।






