
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে সোনিয়া (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। রোববার (১৬ নভেম্বর) বিকাল ৫ টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের সোমজানী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের সোমজানী পশ্চিমপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী। নিহত সোনিয়া কালিহাতীর একই ইউনিয়নের ছাতিহাটি গ্রামের আফসার আলী মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামের আফসার আলীর মেয়ে সোনিয়া সঙ্গে একই ইউনিয়নের সোমজানী পশ্চিমপাড়া গ্রামের আব্দুল রহিমের ছেলে মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের সঙ্গে আট বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয়। এই দম্পতির দুইটি সন্তান রয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ শয়ন কক্ষে খাটের স্টানের সঙ্গে গলার ওড়না দিয়ে ফাঁস দেয় এ সময় ঝুলন্ত অবস্থায় বঠি দিয়ে কেটে নিচে নামানো হয় বলে শশুর আব্দুল রহিম জানিয়েছেন। পুলিশ গিয়ে নিহত গৃহবধূ সোনিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত গৃহবধূর ভাই হৃদয় বলেন, আমার বোনকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে মানুষ দিয়ে। অপরদিকে নিহত গৃহবধূর শ্বশুর আব্দুর রহিম জানান, শয়ন কক্ষে খাটের স্টানের সঙ্গে গলার ওড়না দিয়ে ফাঁস দেয়। এ সময় বঠি দিয়ে কেটে নামানো হয়। কেমনে কি হইছে আমি কিছু বলতে পারতেছি না।
এ বিষয়ে কালিহাতী থানার (এসআই) শফিকুল আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্ত রিপোর্টের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই মহুর্তে কিছুই বলতে পারছি না। তিনি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারবো। তবে এই বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।






