
মমিনুল হক ॥
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের সুরুজ মধ্যপাড়ায় অসহায়, প্রতিবন্ধী, চলাফেরা করতে অক্ষম লিমন সানজিদা এবং নিয়োগী জোয়ারের বাবলু মন্ডলকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে হুইল চেয়ার উপহার দেয়া হয়।
হুইল চেয়ার উপহার প্রদানের সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্রে বিশ্বাসী দ্বিতীয় কোনো নেত্রী বাংলাদেশে নেই। তিনি ক্ষমতায় থাকাকালে দেশের আমূল পরিবর্তন করেছিলেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বিরল পরিবর্তন ঘটিয়েছেন। নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার প্রচলন করেছেন। অন্যদিকে আরেক নেত্রী দেশের মানুষকে ১৭ বছর অত্যাচার নির্যাতন করেছে। হত্যা, গুম, খুন ও টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। যার পরিণতি শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ইউনিয়ন বিএনপি নেতা ফরমান হোসেন প্রমুখ প্রমুখ। এ সময় জেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






