
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল শহর হয়ে পোড়াবাড়ি-গারোবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা প্রমুখ।
এ সময় বিএনপি নেতা লুৎফর রহমান খান আজাদের কর্মী-সমর্থক ও অনুসারীরা শোভাযাত্রায় ও সমাবেশে অংশ নেয়।






