শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঘাটাইল ও নাগরপুর-দেলদুয়ার আসনে

এবার সংসদ নির্বাচনে বিএনপির দুই নতুন মুখ ॥ আসন উদ্ধারে মরিয়া

নভেম্বর ২০, ২০২৫
A A
এবার সংসদ নির্বাচনে বিএনপির দুই নতুন মুখ ॥ আসন উদ্ধারে মরিয়া

এবার সংসদ নির্বাচনে বিএনপির দুই নতুন মুখ ॥ আসন উদ্ধারে মরিয়া

১,৫৫৬ Views

কাজল আর্য ॥
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরমধ্যে দুইটি আসনে দেয়া হয়েছে নতুন মুখ। তাঁরা হলেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এসএম ওবায়দুল হক নাসির। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আরেক নতুন মুখ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু। তিনি নাগরপুর উপজেলা বিএনপির সদস্য এবং যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন। এদিকে মনোনয়ন পাওয়ার পর বিএনপির নেতাকর্মী এবং তাদের ব্যক্তিগত অনুসারীরা আনন্দিত। এলাকায় তারা জোরেসোরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। হারানো আসন পুনরুদ্ধারের জন্য তাঁরা মরিয়া হয়ে কাজ করছেন।

Advertisement

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন পাহাড় ও সমতলের ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে ঘাটাইল উপজেলা গঠিত। বিগত ১৯৭৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশে ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। বিগত ১৯৭০, ১৯৭৩ ও ১৯৮৬ সালে এমপি নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শামসুর রহমান খান শাহজাহান। বিগত ১৯৭৯ সালে নির্বাচিত হন বিএনপির প্রার্থী শওকত আলী ভূইয়া। বিগত ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী সাইদুর রহমান খান মোহন এমপি নির্বাচিত হন। বিগত ১৯৯১, ১৯৯৬ (ফেব্রুয়ারি ও জুন) এবং ২০০১ সালের নির্বাচনে টানা চারবার এমপি হন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। তিনি ১৯৯১ ও ২০০১ বিএনপি সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বপালন করেন। বিগত ২০০৮ সালে ডা. মতিউর রহমান মতিন আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। তিনি ২০১২ সালের (১৩ সেপ্টেম্বর) মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তৎকালীন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা এমপি হন। বিগত ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আমানুর রহমান খান রানা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে বিনা-প্রতিদ্বন্দিতায় আবারো নির্বাচিত হন। বিগত ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি আমানুর রহমান খানের পিতা আতাউর রহমান খান। ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র এমপি হন আমানুর রহমান খান রানা। আতাউর রহমান খান হলেন প্রয়াত শামসুর রহমান খান শাহজাহানের ছোট ভাই।

এ আসনে এবার বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির ও মাইনুল ইসলাম। মনোনয়ন ঘোষণার পর লুৎফর রহমান খান আজাদের অনুসারী ও সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, মিটিং, মিছিল করছেন।
বিএনপি মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। হামলা মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। তবুও আদর্শ থেকে সরে যাইনি। তাই দল আমাকে মূল্যায়ন করেছে এবং ঘাটাইলের মানুষের ভালবাসায় আমি কৃতজ্ঞ। ঘাটাইলের জনগণকে নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব। এজন্য সবার সহযোগিতা চাই। আশা করি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা মান অভিমান ভুলে মিলেমিশে একত্রে কাজ করবেন।
এদিকে নাগরপুর ও দেলদুয়ার দুটি উপজেলা নিয়ে টাঙ্গাইল-৬ আসন গঠিত। এক সময় দেলদুয়ার উপজেলা টাঙ্গাইল সদর আসনের সাথে যুক্ত ছিল। বিগত ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যারিস্টার শওকত আলী খান (প্রয়াত) নির্বাচিত হন। বিগত ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নূর মুহাম্মদ খান এমপি নির্বাচিত হন। বিগত ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির হয়ে নূর মুহাম্মদ খান আবারো নির্বাচিত হন। বিগত ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খন্দকার আবু তাহের নির্বাচিত হন। বিগত ১৯৯৬ সালের (১৫ ফেব্রুয়ারির) ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খন্দকার আবু তাহের নির্বাচিত হন। একই সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী নির্বাচিত হন। বিগত ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির গৌতম চক্রবর্তী দ্বিতীয়বার এমপি হয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী হন। বিগত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন (প্রয়াত) এমপি নির্বাচিত হন। বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আহসানুল ইসলাম টিটু দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন। এ আসনে ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গৌতম চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি কয়েক বছর আগে পরলোকগমণ করেন। এবার টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে বিএনপির সবচেয়ে বেশি ১৮ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ আসনেই।

Advertisement

মনোনয়নপ্রাপ্ত রবিউল আওয়াল লাভলু বলেন, আমি শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের একজন ক্ষুদ্র সৈনিক এবং খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে সেটা যথাযথভাবে পালন করবো। সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত সমৃদ্ধ নাগরপুর-দেলদুয়ার গড়ে তুলতে চাই।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের (৫ আগস্ট) সরকার পতনের পর থেকে টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। জাতীয় পার্টি (জাপার) নেতাকর্মীরাও নিষ্ক্রিয় রয়েছেন। তাই বিএনপি ছাড়াও ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, গণসংহতি আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামসহ অন্যান্য দল।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsএবার সংসদ নির্বাচনে বিএনপির দুই নতুন মুখ ॥ আসন উদ্ধারে মরিয়াঘাটাইল উপজেলাঘাটাইল উপজেলা বিএনপিটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলাদেলদুয়ার উপজেলা বিএনপিনাগরপুর উপজেলানাগরপুর উপজেলা বিএনপি
Next Post
টাঙ্গাইল পৌর শহরের প্রায় সর্বত্রই ময়লার ভাগারে পরিণত

টাঙ্গাইল পৌর শহরের প্রায় সর্বত্রই ময়লার ভাগারে পরিণত

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ৫৫ বছরে টাঙ্গাইলে ২৪ মন্ত্রীর দায়িত্ব পালন

স্বাধীনতার ৫৫ বছরে টাঙ্গাইলে ২৪ মন্ত্রীর দায়িত্ব পালন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
নাগরপুরে রসিকতায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

নাগরপুরে রসিকতায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

ফেব্রুয়ারি ২০, ২০২৬
সখীপুরের বড়চওনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সখীপুরের বড়চওনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
কালিহাতীতে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিহাতীতে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
রমজানে সকল নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে সকল নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In