বুধবার, মার্চ ৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে শহীদ জিয়া স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন টুকু

নভেম্বর ২০, ২০২৫
A A
টাঙ্গাইলে শহীদ জিয়া স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন টুকু

টাঙ্গাইলে শহীদ জিয়া স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন টুকু

৫৩২ Views

মমিনুল হক ॥
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী দিনে টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে চাই, তাহলে গণতান্ত্রিক একমাত্র দল বিএনপি, যারা গণতন্ত্রকে আজীবন লালন করেছে। এছাড়া সকল দলই গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে বাধাগ্রস্থ করেছে। মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। যে পর্যন্ত তারা ক্ষমতায় ছিলেন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা বিএনপিই করেছে। আন্দোলন ও অরাজকতার মধ্যে পার্থক্য রয়েছে। যারা এ দেশের মানুষের কাছ থেকে দীক্ষিত হয়ে যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে। দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি কর্ম করবে এটাই স্বাভাবিক। আজকে পাশ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটাই দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার্স অ্যালাইয়েন্স এর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। ফ্যাসিবাদ কায়েম করেছেন, মানুষের উপর গুলি চালিয়েছেন। স্বৈরাচার এরশাদ স্বৈরচারী কায়দায় দেশ চালিয়ে মানুষের উপর নির্যাতন করেছেন। আরেকটি দল আছে, যারা স্বাধীনতা যুদ্ধের সময় সহযোগী হিসেবে কাজ করে দেশের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্রকে লালন করে, গণতন্দ্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অবদান, ’৭৫ এর বিপ্লবে শহীদ জিয়াউর রহমান, ’৯০ এর গণআন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়া এবং ’২৪ এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার মানেই গণতান্ত্রিক পরিবার। জিয়াউর রহমানের পরিবারই গণতান্ত্রিক বাংলাদেশ কামনা করে এবং সেটা প্রতিষ্ঠার পিছনে আজীবন লালন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা যুব দলের আহবায়ক খন্দকার রাশেদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা বিএনপির মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় টস জয়ী টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাটিং করে সৈয়দ জালাল ক্লাবের চমৎকার বোলিংয়ে ১৯ ওভার ৩ বলে মাত্র ৭৩ রানে অলআউট হয়। দলের পক্ষে রাব্বী ও ফাহিম যথাক্রমে ১৭ ও ১৪ রান করে। সৈয়দ জালাল ক্লাবের পক্ষে তানভীর ৩টি, রিজান হোসেন, সাকিব ও শাহরাত প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে সৈয়দ জালাল ক্লাবের পক্ষে বাংলাদেশ জাতীয় (অনুর্দ্ধ-১৯) দলের অলরাউন্ডার রিজান হোসেন মাত্র ২০ বলে অপরাজিত ৬২ রানের বিধ্বংসী ব্যাটিং করে। এতে ৫ ওভার ২ বল বাকি রেখে বিনা উইকেটে ৭৬ রান করে জয়লাভ নিশ্চিত করে। খেলায় রিজান হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

Advertisement

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের ১২টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। ‘এ’ গ্রুপে- আরামবাগ ক্লাব, ধানমন্ডি বডি লাইন ক্রিকেট একাডমী ও জামালপুর জেলা ক্রিকেট এসোসিয়েশন। ‘বি’ গ্রুপে- গাজীপুর ক্রিকেট একাডেমী, ইনটেন্স ক্রিকেট একাডেমী ও ইন্সপায়ার ক্রিকেট একাডেমী। ‘সি’ গ্রুপে- সৈয়দ জালাল ক্লাব, টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমী ও ১০-১২ স্পোটিং ক্লাব এবং ‘ডি’ গ্রুপে- থানাপাড়া ইষ্টার্ন স্পোটিং ক্লাব, বাসাইল নাইট রাইডার্স ও পাবনা ক্রিকেটার্স।
৪টি গ্রুপের ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনালে মোকাবেলার পর ৪টি দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল বিজয়ী ২টি দল ফাইনালে খেলবে।
খেলায় আম্পায়ার ছিলেন- বজলুর রহমান ও সাইফুল ইসলাম লিটন এবং স্কোরার মির্জা মাসুদুর রহমান খোকন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তাটাঙ্গাইল জেলা বিএনপিটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল স্টেডিয়ামটাঙ্গাইলে শহীদ জিয়া স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন টুকুটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
এবার সংসদ নির্বাচনে বিএনপির দুই নতুন মুখ ॥ আসন উদ্ধারে মরিয়া

এবার সংসদ নির্বাচনে বিএনপির দুই নতুন মুখ ॥ আসন উদ্ধারে মরিয়া

সর্বশেষ সংবাদ

মধুপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

মধুপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

মার্চ ৩, ২০২৬
বাসাইলে নবনির্বাচিত এমপিকে ডিকেআইবির শুভেচ্ছা

বাসাইলে নবনির্বাচিত এমপিকে ডিকেআইবির শুভেচ্ছা

মার্চ ৩, ২০২৬
দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে

দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে

মার্চ ৩, ২০২৬
নারান্দিয়ার হাতে ভাজা মুড়ি’র চাহিদা ও সুনাম দেশজুড়ে

কালিহাতীর নারান্দিয়ার হাতে ভাজা মুড়ি’র চাহিদা ও সুনাম দেশজুড়ে

মার্চ ৩, ২০২৬
ভূঞাপুরে গোবিন্দাসী খরস্রোতা খাল এখন ময়লার ভাগাড়

ভূঞাপুরে গোবিন্দাসী খরস্রোতা খাল এখন ময়লার ভাগাড়

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In