সোমবার, মার্চ ৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে ভূমিকম্পে আতঙ্কিত মানুষ ॥ স্থায়িত্বকাল ছিল ২৭ সেকেন্ড

নভেম্বর ২১, ২০২৫
A A
টাঙ্গাইলে ভূমিকম্পে আতঙ্কিত মানুষ ॥ স্থায়িত্বকাল ছিল ২৭ সেকেন্ড

টাঙ্গাইলে ভূমিকম্পে আতঙ্কিত মানুষ ॥ স্থায়িত্বকাল ছিল ২৭ সেকেন্ড

৫০৬ Views

স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য কম্পন টের পান জেলার মানুষ। হঠাৎ কাঁপুনিতে ঘরবাড়ি, দোতলা, বহুতল ভবন ও দোকানপাট থেকে অনেকেই আতঙ্কে দ্রুত বাইরে বের হয়ে আসেন। এদিন স্কুল-কলেজ সাপ্তাহিক বন্ধ থাকলেও শিশুদের মধ্যে বেশি আতঙ্ক তৈরি হয়। এমন ভূমিকম্পে জেলাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়ে। তবে ভাঙচুর বা আহত, নিহতের কোন ঘটনা ঘটেনি।

Advertisement

স্থানীয়রা জানায়, ভূকম্পনের সময় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ২৭ সেকেন্ডের দুলুনিতে ভবনে বাস করা অনেকেই উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। ঘরের আসবাব-থালা-বাটি পড়ে যাচ্ছিল। আগুনসহ চুলা কেঁপে উঠায় অনেক গৃহিনী ভেবেছেন এই বুঝি ভবনটি ভেঙে পড়ছে। কম্পনের ফলে অনেকেই দ্রুত রাস্তায় নেমে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে দেশের অন্যান্য জেলায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানতে পেরে তারা বুঝতে পারেন এটি ভূমিকম্পই ছিল। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার দুলতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। জেলার বেশ কিছু এলাকার মোবাইল নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দেয়, ফলে অনেকে মুহুর্তকাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম, আজমি খন্দকার, নাজমুল ইসলাম, আমজাদ সিদ্দিকীসহ অনেকেই জানান, হঠাৎ মনে হলো ঘরটা কাঁপছে। কয়েক সেকেন্ডের মতো স্থায়ী ছিল। তারা স্ত্রী-সন্তান নিয়ে দ্রুত নিচে নেমে আসেন।
ভূমিকম্পের পর সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বার্তা ছড়িয়ে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারা সবাইকে আতঙ্কিত না হয়ে ভবনের সিঁড়ি ব্যবহার, উন্মুক্ত স্থানে অবস্থান এবং জরুরি বহির্গমন পথ প্রস্তুত রাখার আহ্বান জানান। হঠাৎ ঘটে যাওয়া এই ভূকম্পনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে সতর্কতা ও উদ্বেগ রয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণ ও দুর্যোগে পূর্বপ্রস্তুতি নিশ্চিত করা জরুরি।

Advertisement

টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, টাঙ্গাইল স্টেশনে ভূকম্পন মাপার যন্ত্র নেই। রাজধানীর কাছের জেলা হওয়ায় সেখান থেকেই ভূকম্পন মাপা হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে টাঙ্গাইলে ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের স্থায়িত্বকাল ছিল ২৭ সেকেন্ড। নিকট অতীতকালের মধ্যে এটি বৃহৎ ভূকম্পন ছিল।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, ভূমিকম্প অনুভূতের পরপরই দ্রুত মাঠ পর্যায়ে যোগাযোগ করে পরিস্থিতি যাচাই করা হচ্ছে। জেলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলাবাসী নিরাপদ রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে ভূমিকম্পে আতঙ্কিত মানুষ ॥ স্থায়িত্বকাল ছিল ২৭ সেকেন্ডটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের জেলা প্রশাসকটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
মির্জাপুরে বিএনপির প্রার্থী কালামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মির্জাপুরে বিএনপির প্রার্থী কালামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ সংবাদ

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার খোঁজ নিলেন এমপি

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার খোঁজ নিলেন এমপি

মার্চ ৯, ২০২৬
সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের এক যুবক নিহত

সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের এক যুবক নিহত

মার্চ ৯, ২০২৬
সখীপুরে পুকুর থেকে মনসা দেবীর প্রাচীন পাথরের মুর্তি উদ্ধার

সখীপুরে পুকুর থেকে মনসা দেবীর প্রাচীন পাথরের মুর্তি উদ্ধার

মার্চ ৯, ২০২৬
ঈদ উপলক্ষে মির্জাপুরে শিল্প কারখানার মালিকদের সাথে পুলিশের সভা

ঈদ উপলক্ষে মির্জাপুরে শিল্প কারখানার মালিকদের সাথে পুলিশের সভা

মার্চ ৯, ২০২৬
গোপালপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

গোপালপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In