মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

বিএনপির কেন্দ্রীয় নেতার আওয়ামী লীগ পুনর্বাসন॥ সখীপুরে পাঁচ বিএনপি নেতার পদত্যাগ

নভেম্বর ২৫, ২০২৫
A A
বিএনপির কেন্দ্রীয় নেতার আওয়ামী লীগ পুনর্বাসন॥ সখীপুরে পাঁচ বিএনপি নেতার পদত্যাগ

বিএনপির কেন্দ্রীয় নেতার আওয়ামী লীগ পুনর্বাসন॥ সখীপুরে পাঁচ বিএনপি নেতার পদত্যাগ

১,১৭১ Views

স্টাফ রিপোর্টার ॥
দল পুনর্গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে ‘আওয়ামী লীগকে পুনর্বাসন’ এবং ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ’ এর অভিযোগ এনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পাঁচ জন জ্যেষ্ঠ নেতা একযোগে পদত্যাগ করেছেন। এতে করে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ সংকট হঠাৎই তীব্র আকার ধারণ করেছে।
পদত্যাগকারী নেতারা হলেন- সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহসভাপতি আব্দুল মান্নান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, ৮নং বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া এবং সখীপুর উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম বাদল।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দেয়া পদত্যাগপত্রে নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পর কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান তাঁদের প্রতি ‘বিমাতা সুলভ অনাকাঙ্ক্ষিত আচরণ’ করেছেন। পাশাপাশি ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী।

Advertisement

পদত্যাগ পত্রে উল্লেখিত তথ্য অনুযায়ী, সংগঠনের বিভিন্ন সিদ্ধান্তে অসন্তুষ্ট, স্থানীয় বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, রাজনৈতিক হয়রানি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে বাধার মুখে পড়ার কারণে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, পুর্নগঠন নিয়ে প্রশ্ন তোলায় তাকে অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে।
পদত্যাগপত্রে অপর চারজন একই ধরনের অভিযোগ পেশ করেছেন।
এদিকে, ফেসবুকে এই পাঁচ নেতার পদত্যাগপত্র ভাইরাল হয়েছে। যা সখীপুর উপজেলা বিএনপির রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ভাইরাল পোস্টগুলোতে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা ও বিতর্ক লক্ষ্য করা গেছে।

এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কারো কোন প্রতিক্রিয়া জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগমহুর্তে এমন গণপদত্যাগ সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি এবং ঐক্যকে মারাত্মকভাবে দুর্বল করতে পারে।
প্রকাশিত চিঠিতে দেখা যায়, নেতার একক প্রভাব ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান কিছু কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ওই নেতারা উল্লেখ করেছেন, মুক্তিযোদ্ধা ও দলের নিবেদিত প্রাণ নেতা হিসেবেও তাঁদের প্রতি সম্মান ও সহযোগিতা কমে গেছে। এতে তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রশ্নের মুখে পড়ে এবং অপমানজনক পরিস্থিতিতে পড়তে হয়। এসব কারণে দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান থেকে সরে দাঁড়ানো ছাড়া তাদের আর উপায় ছিল না বলে দাবি করেছেন তারা।

Advertisement

পদত্যাগ পত্রে তারিখ ভিন্ন হলেও পাঁচজন নেতার বক্তব্য ও অভিযোগ প্রায় একই। তাঁরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দলের জন্য কাজ করতে গেলে নানা বাধা এসে দাঁড়ায় এবং ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতাও অনুভব করেন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুক প্রোফাইলে পদত্যাগপত্র পোস্ট করার পরই সখীপুর উপজেলাসহ টাঙ্গাইল জেলা জুড়ে বিএনপির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। সখীপুর উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পাঁচজন নেতার একসঙ্গে সরে দাঁড়ানোতে উপজেলা কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠছে।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা বলছেন, সখীপুরে বিএনপির রাজনীতিতে এটি বড় ধরনের ধাক্কা। খুব অল্প সময়ের মধ্যে বড় পাচঁটি পদ শূন্য হয়ে যাওয়ায় দল সাংগঠিতভাবে বিপাকে পড়তে পারে।
এদিকে এখনো সখীপুর উপজেলা বা টাঙ্গাইল জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও স্থানীয় পর্যায়ে এই পদত্যাগকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা বিএনপিটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবিএনপির কেন্দ্রীয় নেতার আওয়ামী লীগ পুনর্বাসন॥ সখীপুরে পাঁচ বিএনপি নেতার পদত্যাগসখীপুর উপজেলাসখীপুর উপজেলা বিএনপি
Next Post
নাগরপুরে দুগ্ধজাত পণ্য প্রস্তুতিমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাগরপুরে দুগ্ধজাত পণ্য প্রস্তুতিমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

মধুপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

মধুপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

মার্চ ৩, ২০২৬
বাসাইলে নবনির্বাচিত এমপিকে ডিকেআইবির শুভেচ্ছা

বাসাইলে নবনির্বাচিত এমপিকে ডিকেআইবির শুভেচ্ছা

মার্চ ৩, ২০২৬
দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে

দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে

মার্চ ৩, ২০২৬
নারান্দিয়ার হাতে ভাজা মুড়ি’র চাহিদা ও সুনাম দেশজুড়ে

কালিহাতীর নারান্দিয়ার হাতে ভাজা মুড়ি’র চাহিদা ও সুনাম দেশজুড়ে

মার্চ ৩, ২০২৬
ভূঞাপুরে গোবিন্দাসী খরস্রোতা খাল এখন ময়লার ভাগাড়

ভূঞাপুরে গোবিন্দাসী খরস্রোতা খাল এখন ময়লার ভাগাড়

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In