
ঘাটাইল প্রতিনিধি ॥
“এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে” এ স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৯ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিদ্যালয়ের ’৭৯ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ’৭৯ ব্যাচের আব্দুল মজিদ, আব্দুল আজিজ, নজরুল ইসলাম ভূইয়া, ওয়াদুল হক খান, জোয়াহের আলী আকন্দ, আব্দুল কালাম আজাদ, শামসুল হক, রুহুল আমীন, ফজলুল হক প্রমুখ।






