
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে টাঙ্গাইল উপজেলা প্রশাসন মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান। কর্মশালায় ইউরোপ ও লিবিয়া থেকে শূন্য হাতে ফেরা কয়েকজন অভিবাসী তাদের সঙ্গে হওয়া প্রতারণা, নির্যাতনের অভিজ্ঞতা উপস্থিত সবার সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধি, প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং অভিবাসন খাতের অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রত্যাশাু ২ প্রকল্পের আওতায় রিটার্নি অভিবাসীদের টেকসই পুণরেকত্রী করণের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।






