
স্পোর্টস রিপোর্টার ॥
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে ৫ দিনব্যাপী আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। রোববার (৩০ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আন্তঃ কলেজ টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও মির্জাপুর সরকারি কলেজের উদ্বোধনী খেলায় মির্জাপুর সরকারি কলেজ (১-০) জয়লাভ করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার ১৬টি কলেজ নিয়ে নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।






