
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর পক্ষে ও এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৬নং ওয়ার্ডের মশাজান হযরত রশিদ আহম্মদ গাংগুহী রহঃ দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি হাশমত আলী ঝিলিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর সিদ্দিকী লিটন, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ মিনু, পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব এডভোকেট আজগর আলী, ৫নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মামুন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত রশিদ আহম্মদ গাংগুহী রহঃ দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা সুরুজ্জামান প্রামানিক। খতমে কোরআন ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।






