
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিএনপির দুই নেতার কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সকল আসামী জামিন পেয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) আসামীরা টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত শনিবার (২৯ নভেম্বর) টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর মনোনয়ন বাতিল চেয়ে উপজেলার এলাসিন বাজারে মানববন্ধন কর্মসূচি দেয় অপর মনোনয়ন প্রত্যাশি জুয়েল সরকারের কর্মী-সমর্থকরা।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল হঠাৎ নাগরপুর এলাকা থেকে লাভলুর সমর্থনে অর্ধশতাধিক মোটরসাইকেল বহরে শতাধিক কর্মী সমর্থকরা উস্কানিমূলক স্লোগান দিয়ে কর্মসূচিস্থল অতিক্রম করেন।
পরে উভয় নেতার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ওই দিনই আগ এলাসিন গ্রামের ছানোয়ার হোসেন নামের লাভলুর এক সমর্থক দেলদুয়ার থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং ৭০/৮০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেন।
এ ব্যপারে মামলার ১নং আসামি বিএনপির মনোনয়ন প্রত্যাশি জুয়েল সরকার বলেন, আলহামদুলিল্লাহ্ মিথ্যা ও সাজানো মামলায় সকল আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।






