
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কবির হাসান। তিনি সখীপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক ও দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সোমবার (১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কবির হাসানকে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সখীপুরর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার স্বেচ্ছায় সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সখীপুর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সম্পাদক করিব হাসানকে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হলো। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনসহ বিভিন্ন অভিযোগ এনে সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার স্বেচ্ছায় সাধারণ সম্পাদকের পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেন। একই কারণ দেখিয়ে আরো কয়েকজন দলের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন।






