
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কোয়ার্টার চত্বরে এ পার্কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শিশু পার্কটি প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল শিশুদের জন্য উন্মুক্ত রাখা হবে।






