
গোপালপুর সংবাদদাতা ॥
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গোপালপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সূতী ভি.এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুস সালাম পিন্টু।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক কাজি লিয়াকত সি. সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আবু ঈসা মুনিম, জাহাঙ্গীর হোসেন, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, সম্পাদক হিরা প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির চলমান কর্মসূচিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।






