
মমিনুল হক॥
টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর স্ত্রী সায়মা পারভীন সিম্মি হরিজন সম্প্রাদায়ের লোকজনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিকছন, জেলা মহিলা দলের নেত্রীবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠন সমুহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হরিজন সম্প্রাদায়ের লোকজন উপস্থিত ছিলেন। শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে হরিজন সম্প্রাদায়ের লোকজন অনেক খুশি হয়েছেন বলে জানিয়েছেন।






