স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার এবং দীন প্রতিষ্ঠায় জাতীয় এক্যের আহ্বান শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয়ক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে শরিবার (৫ ডিসেম্বর) সকালে। সম্মেলন প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন হেযবুত তওহীদের এমাম হেযবুত তওহীদ হোসাইন মোহাম্মদ সেলিম।
হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা নজম আল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধের উপর অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মেতিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা, জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন পারভেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু।
কর্মী সম্মেলনে বক্তারা মূল প্রবন্ধের দীন প্রতিষ্ঠায় জাতীয় এক্যের আহ্বান, মানবতার কল্যাণে নিবেদিত বিষয় নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।