
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের সামনে র্যালির উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালিতে বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, অধ্যাপক ড. মোছাঃ নুরজাহান খাতুন, অধ্যাপক ড. মোঃ বশীর উদ্দীন খান, অধ্যাপক ড. রুখসানা সিদ্দীকা, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, সহযোগী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ, সহযোগী অধ্যাপক মোঃ আরঙ্গজেব আকন্দ, সহযোগী অধ্যাপক সুমনা শারমিনসহ বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।






