স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের আয়োজনে “আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫" উপলক্ষে "Human Rights, Our Everyday Essentials" প্রতিপাদ্যকে সামনে রেখে "The State of Human Rights and Social Justice in Contemporary Bangladesh" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার) তারিখ সকাল ১১.০০ টায় ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সেমিনারের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু জুবাইর, স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোছাঃ নুরজাহান খাতুন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সেলের প্রধান নির্বাহী মাজহারুল হক এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশন ২০২৪ এর সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবির পরিচালক অ্যাড. দীপ্তি রানী সিকদার ও বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক রাহেলা জাকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ। উক্ত সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।