স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের চরাঞ্চলের দরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে আদর্শ সমাজ কল্যান পরিষদ, টাঙ্গাইল এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর, আদর্শ সমাজ কল্যান পরিষদ, টাঙ্গাইলের চেয়ারম্যান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আহসান হাবীব মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও আদর্শ সমাজ কল্যান পরিষদ, টাঙ্গাইলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগন সহস্রাধীক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশী চরাঞ্চলের দরিদ্র অসহায় মানুষেরা।