
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহরের জেলা সদরে রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক শরীফা হক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান।
এরপর ক্রমান্বয়ে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলম মোস্তফা মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।






