
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৫ (সদর) আসনে দল মনোনীত এমপি প্রার্থী আহসান হাবীব মাসুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর আমীর মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






