
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে “RUN FOR CHANGE WITH SHIBIR” নামে এক শোভাযাত্রা বের হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আহসান হাবীব মাসুদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুল রাজ্জাক সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসুচীতে অংশ নেন।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে বের হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরআগে কেন্দ্রীয় শহীদ মিনারে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।






