স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্ত্বরে স্মৃতি সম্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে সকাল ৯ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোঙ্গ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ প্রশাসনের উর্ধতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকালে শহরের পৌর উদ্যানের শহীদ স্মৃতি স্তম্ভে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।