
স্পোর্টস রিপোর্টার ॥
মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের বৃহত্তর থানাপাড়ার ক্রীড়ামোদী সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতায় সন্তোষ রথখোলা মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সন্তোষের রথখোলা মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচে টস জয়ী সবুজ দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে। দলের পক্ষে নাহিদ সর্বোচ্চ ৭৪ রান করে। এছাড়া ইমরান ২২, আজমী খান ২২, জুব ১৯ ও দিপু ৪ রান করে। বোলিংয়ে লাল দলের পক্ষে রাকীব, রুপম, সাদ্দাম ২টি করে উইকেট দখল করে।
জবাবে লাল দল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচের শেষ বলে সোহান ওভার বাউন্ডারী মেরে দলের রান ১৫৭ দলকে জয় নিশ্চিত করেন। দলের পক্ষে সোহান সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান করে। এছাড়া রাকিব ২৭, মিন্টু ২০, মোজাম্মেল হক ১৩, সাদ্দাম ১৩, রানা ৬ রান করে। বোলিংয়ে বিজিত সবুজ দলের পক্ষে রানা ও ইমরান ২টি করে এবং দিপু ও আজমীর ১টি উইকেট দখল করে।
উল্লেখ্য, থানাপাড়ায় ক্রিকেট খেলার ভালো মাঠ না থাকায় সন্তোষের রথখোলা মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।






