
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৪৩তম শাখার যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের মেইন রোডস্থ শাফি প্লাজার দ্বিতীয় তলায় শাখার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের হেড অব ডিসট্রিবিউশন ও স্ট্যাটেজি ডিভিশন রেদোয়ানুল হক।
এ সময় মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, মির্জাপুর প্রেসসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউসিবি ব্যাংকের এসডিভি আরিফ উদ্দিন, ইভিপি মাকসুদ আহমেদ, এফভিপি জাহিদুল ইসলাম, গাজীপুর ও ময়মনসিংহ রিজিওয়ানের রিজিওয়াল হেড নুর উদ্দিন আহমেদ।
আরও উপস্থিত ছিলেন মির্জাপুর শাখার ভিডি ও শাখা প্রধান দীপঙ্কর সাহা, ব্যবসায়ী খন্দকার আব্দুস সাত্তার, মাওলানা আরিফ হোসেনসহ প্রমুখ। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






