
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার ধুনাইল এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন শেখ (৪৫)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদাইকান্দি এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হেলাল উদ্দিন শেখ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর এলাকায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ আরও জানায়, ট্রাকটি শনাক্ত ও আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






