
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব-নির্বাচিত শহীদ-মাসুম-আলভী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জাফরান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংবর্ধনা কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব নির্বাচিত সভাপতি সহিদুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান মাসুম, সহ সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সহ সভাপতি খন্দকার মশিউর রহমান, সহ সভাপতি কানু চন্দ বসাক, সহ সভাপতি তারা মিয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আলভী মাহমুদ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মঞ্জুরুল ইসলাম মাস্টার, জসিম সিকদার, আফজাল হোসেন, একে এম ফজলুল করিম বুলবুল, মনির সা’দত, আমিনুল ইসলাম ভূইয়া, আবু সায়েম, ইমরান হোসেন, হাফেজ আব্দুল লতিফ, এস.এম. মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন খান, মঞ্জুরুল হক, মাওলানা জুলহাস উদ্দিন, আব্দুল কদ্দুস, আঃ রহিম, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম, মুনসুর হেলাল প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা।






