শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

হাদির খুনিদের বিচার দেশের মাটিতেই হবে- সালাউদ্দিন টুকু

ডিসেম্বর ১৯, ২০২৫
A A
হাদির খুনিদের বিচার দেশের মাটিতেই হবে- সালাউদ্দিন টুকু

হাদির খুনিদের বিচার দেশের মাটিতেই হবে- সালাউদ্দিন টুকু

৩৮১ Views

মমিনুল হক ॥
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আরও বলেন, দিল্লিতে বসে মানুষ খুনের নকশা করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকেও গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ওসমান হাদিকে যারা গুলি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। কীভাবে তারা পালালো, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে। নির্বাচন বানচালের জন্য ভারতে বসে ষড়যন্ত্র করা হবে আর বাংলাদেশের মানুষ বসে থাকবে, তা থাকবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ওই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই করব, ইনশাল্লাহ।

Advertisement

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের দিঘুলীয়া বেপারী পাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে টুকু বলেন, জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুস্থ অবস্থায় কারাবরণ করেছেন, অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে কারাগার থেকে বের হতে হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। কারণ বিএনপি জনগণের দল, একটি জনবান্ধব রাজনৈতিক দল। দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদের নির্দেশ দেন জনগণের সঙ্গে থাকতে ও জনগণকে সঙ্গে রাখতে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে। এই দেশ আমাদের সবার, সবাই মিলে গড়ে তুলতে হবে।

Advertisement

টাঙ্গাইলের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলকে নতুনভাবে সাজানো হবে। এখানে কোনো সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক থাকবে না। একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।বিগত সময়ে এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা হবে, ইনশাল্লাহ।
টাঙ্গাইল শহর বিএনপি নেতা রুহুল আমিন সিরাজীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সহ সভাপতি আসলাম মিয়া প্রমুখ। এ সময় জেলা ও শহর বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা বিএনপিটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদহাদির খুনিদের বিচার দেশের মাটিতেই হবে- সালাউদ্দিন টুকু
Next Post
হাদি হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানপন্থী গণতান্ত্রিক শক্তিসমূহের বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানপন্থী গণতান্ত্রিক শক্তির বিক্ষোভ

সর্বশেষ সংবাদ

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In