স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক কমিটি'র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের একটি রেষ্টুরেন্টে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এ্যাডভোকেট কামরুজ্জামান শাওনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলের সঞ্চালনায় পরিচিতি সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে শহীদ শরিফ ওসমান হাদির স্বরণে শোক প্রস্তাব করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানানো হয় সভা থেকে।
উল্লেখ্য, গত (২৯ নভেম্বর) এনসিপি'র সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের স্বাক্ষরে টাঙ্গাইল জেলা এনসিপি'র ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে এ্যাডভোকেট কামরুজ্জামান শাওনকে আহ্বায়ক ও মাসুদুর রহমান রাসেলকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।