
স্পোর্টস রিপোর্টার ॥
‘এসো দেশ বদলাই, পুথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎস উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আকতারুজ্জামান।
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার অনুর্ধ্ব-১৪ বয়সী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, সাবেক ক্রিকেট খেলোয়াড় ও কোচ ইসলাম খান, জেলা দলের সাবেক ক্রিকেট খেলোয়াড় রিপন কুমার সরকার, নির্মল চন্দ ভৌমিক ও জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী প্রমুখ।






