
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে রবিবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন, আব্দুলালহ আল মামুন, মোঃ রতন ভুইয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলমাস মিয়া, মোঃ মমিন সিকদার, মোঃ তারেক আহম্মেদ নাদিম, মোঃ আব্দুর রউফ, মোস্তফা কামাল, আ্দুল বাছেদ মন্ডল, মোঃ মফিজ শিকদার, মোঃ তানভির হোসেন, মোঃ মোতালেব আরাফাত, মোঃ আনিছুর রহামান, মোঃ ওলিউর রহামন সিফাত এবং মিজানুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা,হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।






