রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

তারেক রহমানকে বরণ করতে ঢাকা যাচ্ছেন টাঙ্গাইলের প্রায় ৬০ হাজার নেতাকর্মী

ডিসেম্বর ২৪, ২০২৫
A A
তারেক রহমানকে বরণ করতে ঢাকা যাচ্ছেন টাঙ্গাইলের প্রায় ৬০ হাজার নেতাকর্মী

তারেক রহমানকে বরণ করতে ঢাকা যাচ্ছেন টাঙ্গাইলের প্রায় ৬০ হাজার নেতাকর্মী

৪০৬ Views

মমিনুল হক ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষে রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় বিএনপি। দলের পক্ষ থেকে এই সংবর্ধনাকে একটি ঐতিহাসিক মুহুর্ত হিসেবে অভিহিত করা হচ্ছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর উপজেলার নেতাকর্মীদের জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের পরিবহন প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

টাঙ্গাইল জেলা বিএনপি সূত্র জানায়, শুধু টাঙ্গাইল শহর থেকেই অন্তত ১০০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে। পুরো জেলা থেকে দুই শতাধিক বাস, শতাধিক মাইক্রোবাস ও অসংখ্য ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় ইতোমধ্যে জেলা ও উপজেলার বহু নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরে বাকিরা রওনা দেবেন বলে জানা গেছে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ সাংবাদিকদের বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীসহ আপামর জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন। ছাত্রদলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি রয়েছে। উপজেলা পর্যায় থেকে আলাদাভাবে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ সাংবাদিকদের বলেন, টাঙ্গাইল সদর উপজেলা থেকে তিন হাজার নেতাকর্মী ঢাকা যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলায় যুবদলের ৬ থেকে ৭ হাজার নেতাকর্মী অংশ নেবেন। সদরের জন্য একটি পূর্ণ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যুবদলের পাশাপাশি কৃষক দল ও মহিলা দলের নেত্রীরাও নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাচ্ছেন। জেলা শহরের নেতাকর্মীদের জন্য টি-শার্ট ও মাথার টুপি প্রস্তুত করা হয়েছে।

টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ডিপি মনির) সাংবাদিকদের বলেন, তারেক রহমানের আগমন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য টাঙ্গাইল সদর থেকে আমাদের জন্য একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা ওই ট্রেনসহ অন্যান্য পরিবহনে ঢাকায় যাবেন। আমরা ন্যূনতম ১০ হাজার শ্রমিক দলের নেতাকর্মীর অংশগ্রহণ আশা করছি।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ অংশ নেবেন। টাঙ্গাইল থেকেও বিশালসংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে ঢাকায় যাবেন। এজন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় রিজার্ভ করা ট্রেনটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে টাঙ্গাইল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে টাঙ্গাইলের উদ্দেশে ফিরবে।

Advertisement

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সাংবাদিকদের বলেন, প্রতিটি উপজেলা থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রয়েছে। আজকের মধ্যেই প্রায় অর্ধেক নেতাকর্মী রওনা দেবেন। সদরের জন্য একটি ট্রেন, শতাধিক বাস এবং অসংখ্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে ৮-১০টি বাস নেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই প্রত্যাবর্তনকে ঘিরে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। আমদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। টাঙ্গাইল জেলা থেকে ৫০ থেকে ৬০ হাজার মানুষ ঢাকায় যাবেন ইনশাল্লাহ। শুধু টাঙ্গাইল সদর থেকেই ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী অংশ নেবেন। তিনি আরও বলেন, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে স্পেশাল ট্রেনসহ সব ধরনের পরিবহন ব্যবস্থা করা হয়েছে। নেতাকর্মীরা বাঁধভাঙা জোয়ারের মতো ঢাকার দিকে ছুটে আসছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা বিএনপিটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদতারেক রহমানকে বরণ করতে ঢাকা যাচ্ছেন টাঙ্গাইলের প্রায় ৬০ হাজার নেতাকর্মী
Next Post
টাঙ্গাইলে ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক থানা দায়িত্বশীল সমাবেশ

টাঙ্গাইলে ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক থানা দায়িত্বশীল সমাবেশ

সর্বশেষ সংবাদ

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In