
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পথিক কুমার, সঞ্জয় রবি দাস, মোঃ আলতাফ হোসেন শান্তি, খন্দকার আহম্মদ আলী, খন্দকার আয়নাল হক, খন্দকার বাবুল হোসেন এবং মোঃ ওয়াহেদ আলী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা,হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।






