রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঘাটাইল-৩ আসনে তরুণ নেতৃত্বে প্রস্তুত জাকের পার্টি মনোনীত আব্দুল আজিজ অটল

ডিসেম্বর ২৭, ২০২৫
A A
ঘাটাইল-৩ আসনে তরুণ নেতৃত্বে প্রস্তুত জাকের পার্টি মনোনীত আব্দুল আজিজ অটল

ঘাটাইল-৩ আসনে তরুণ নেতৃত্বে প্রস্তুত জাকের পার্টি মনোনীত আব্দুল আজিজ অটল

৫৯৩ Views

আব্দুল লতিফ, ঘাটাইল ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জাকের পার্টির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল আজিজ খান অটল ঘাটাইলের রাজনীতি ও সমাজসেবার অঙ্গনে এক অনন্য ও উজ্জ্বল নাম। নতুন প্রজন্মের রাজনীতিতে যখন হতাশা অবিশ্বাস আর ফাঁকা প্রতিশ্রুতি মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। ঠিক সেই সময় ঘাটাইলবাসীর জন্য আশার আলো হয়ে আবির্ভূত হয়েছেন এই তরুণ, শিক্ষিত, ধার্মিক ও মানবিক নেতা। নির্বাচনী প্রচারণা শুরু হতেই হাট-বাজার, গ্রাম-মহল্লা, চা-চৌকি ও সাধারণ মানুষের আড্ডায় তাঁর নাম উচ্চারিত হচ্ছে আস্থা ও ভালোবাসার সঙ্গে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে স্পষ্ট হয়ে উঠেছে তার জনপ্রিয়তা সবার ঊর্ধ্বে। তিনি কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন তিনি একজন সমাজসেবক, যিনি দীর্ঘদিন ধরেই মানুষের দুঃখ-কষ্টের সাথী হয়ে আছেন।

Advertisement

আব্দুল আজিজ খান অটলের স্বপ্ন একটাই ঘাটাইলবাসীর সার্বিক অভাবনীয় পরিস্থিতিকে সত্য, সাহস ও মানবিকতা দিয়ে মোকাবেলা করা যেন পিছিয়ে পড়া মানুষগুলো, নিচে থাকা খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। যারা শরীরের ঘাম ঝরিয়ে সংসার চালায় তারা একজন প্রকৃত রক্ষা কবচ পায়। ক্লান্ত-পরিশ্রান্ত মানুষের জীবনে যেন একটু স্বস্তি ও বিশ্রামের সুযোগ তৈরি হয় এই অঙ্গীকার তিনি শুধু কথায় নয় কাজে-কর্মেই প্রমাণ করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সাধারণ মানুষ একজন নেতার কাছে বেশি কিছু প্রত্যাশা করে না। তারা চায় একজন সহজ-সরল আস্থাশীল, উদার ও মানবিক মানুষ, যার কাছে নির্ভয়ে যাওয়া যায় এবং যে মন দিয়ে মানুষের কথা শোনে। এই প্রত্যাশার জায়গায় তিনি আজ ঘাটাইলবাসীর কাছে এক দৃঢ় আস্থার নাম।
বিগত ১৯৯১ সালের (৩ নভেম্বর) ঘাটাইল উপজেলার পাড়াকুশারিয়া গ্রামে এক সম্ভ্রান্ত ও ধর্মপরায়ণ খান পরিবারে তাঁর জন্ম। পিতা আলমাছ খান ও মাতা আমেনা খানমের আদর্শিক শিক্ষায় বেড়ে ওঠা এই মানুষটি দাদা হাজী আব্দুল বাকি খান সাহেবের নৈতিকতা ও মানবিকতার উত্তরাধিকার বহন করছেন। শৈশবেই এলাকার মক্তব থেকে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করে তাঁর জীবনে ধর্মীয় মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে। শিক্ষাজীবনে তিনি বিগত ২০০৬ সালে মানিকপুর সংগ্রামপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ২০০৮ সালে পোড়াবাড়ি আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করেন এবং পরবর্তীতে ফাজিল ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি ডবল এমএ ডিগ্রিধারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন এবং আদর্শকেন্দ্রিক রাজনীতির পথে এগিয়ে যান। বিগত ২০০৩ সালে সন্ধানপুর ইউনিয়ন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। সততা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং প্রতিটি স্তরেই সংগঠনকে শক্তিশালী ও গতিশীল রূপ দেন। বর্তমানে তিনি জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং ২০২১ সাল থেকে টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যে সংগঠনের দায়িত্বই তিনি পেয়েছেন তাঁর হাতের ছোঁয়ায় সেখানেই শৃঙ্খলা, শক্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। রাজনীতির পাশাপাশি মানবসেবাই তাঁর জীবনের মূল দর্শন। নিজ গ্রাম পাড়াকুশারিয়াতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ থেকে শুরু করে দেশের উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, সাগরদিঘী গালর্স স্কুলে বিনামূল্যে চিকিৎসাসেবা, কৃষকের গবাদিপশুর রোগে ফ্রি চিকিৎসা, হতদরিদ্র কৃষকের জন্য বিনামূল্যে ধানের বীজ রোপণ ও ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া। এসব কাজ তিনি করেছেন নীরবে, প্রচারের আলো ছাড়াই। করোনা মহামারির ভয়াবহ সময়েও তিনি ঘরে বসে থাকেননি, মাস্ক পরে স্বেচ্ছাসেবক দল নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে খাবার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের জন্য নিরাপদ পানি, ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেছেন ঝুঁকিপূর্ণ এলাকায়। এসব বাস্তব কাজই আজ তাঁর নির্বাচনী প্রচারণার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। মানুষ বলছে, তিনি কথা দিয়ে নয়, কাজ দিয়ে বিশ্বাস অর্জন করেছেন।
নির্বাচনী প্রচারণায় তাঁর রাজনীতি স্পষ্টভাবে মানুষের জীবনঘনিষ্ঠ। তিনি হাট-বাজারে, মাঠে-ময়দানে, সাধারণ মানুষের ঘরে বসে তাদের কথা শুনছেন এবং সমাধানের কথা বলছেন বাস্তবতার আলোকে। কোনো জাঁকজমক বা ক্ষমতার দম্ভ নয়। বরং বিনয়ী আচরণ ও সহজ ভাষাই তাঁকে আলাদা করে তুলেছে। তরুণ সমাজ তাঁর প্রতি বিশেষভাবে আকৃষ্ট, কারণ তিনি খেলাধুলার মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনে কাজ করছেন। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিচ্ছেন এবং যুবকদের সামাজিক কাজে যুক্ত করছেন। তিনি নিজেও একজন ক্রীড়াপ্রেমী মানুষ হওয়ায় তরুণদের স্বপ্ন ও সমস্যার কথা গভীরভাবে বোঝেন। একই সঙ্গে বয়োজ্যেষ্ঠ, আলেম সমাজ ও খেটে খাওয়া মানুষও তাঁকে আপন করে নিয়েছেন তাঁর ধার্মিকতা, সততা ও মানবিকতার জন্য। তিনি বিশ্বাস করেন, ধর্ম ও কর্ম ভালো হলে একজন মানুষ সৎ ও আদর্শবান হয় এবং মানবসেবাই পরম ধর্ম। এই বিশ্বাস থেকেই তাঁর রাজনীতি বিভাজনের নয়, ঐক্যের; হানাহানির নয়, সহমর্মিতার; ক্ষমতার নয়, সেবার।

Advertisement

ঘাটাইল উপজেলার আর্থসামাজিক উন্নয়ন নিয়ে তাঁর সুস্পষ্ট ভাবনা ও পরিকল্পনা মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অবহেলিত গ্রাম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা এলাকা, কৃষি ও কর্মসংস্থানের সংকট সবকিছুর সমাধানে তিনি বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার কথা বলছেন। তাঁর অতীত কাজের ধারাবাহিকতাই মানুষকে বিশ্বাস করাচ্ছে তিনি যা বলেন, তা বাস্তবায়নের সদিচ্ছা ও সক্ষমতা তাঁর আছে। আজ ঘাটাইলবাসীর মুখে মুখে একটাই কথা আব্দুল আজিজ খান অটল একজন তরুণ, জনপ্রিয়, পরীক্ষিত ও বিশ্বাসযোগ্য সমাজসেবক, যিনি রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি নয়, মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখেন। তাঁর জনপ্রিয়তা কেবল নির্বাচনী মাঠেই নয়, মানুষের হৃদয়েও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এই ভালোবাসা ও আস্থাই প্রমাণ করে, তিনি কেবল একজন প্রার্থী নন বরং ঘাটাইলের মানুষের আশা-ভরসার প্রতীক, যার নেতৃত্বে ঘাটাইল একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে তিনি সর্বস্তরের জনগনের কাছে দোয়াপ্রার্থী।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইল-৩ আসনে তরুণ নেতৃত্বে প্রস্তুত জাকের পার্টি মনোনীত আব্দুল আজিজ অটলটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে ঠান্ডাজনিত রোগে কাবু শিশু-বয়স্করা ॥ বাড়ছে শীতের তীব্রতা

টাঙ্গাইলে ঠান্ডাজনিত রোগে কাবু শিশু-বয়স্করা ॥ বাড়ছে শীতের তীব্রতা

সর্বশেষ সংবাদ

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In