স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে অসহায় ও ছিন্নমূল ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন।পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক বলেন, জেলার সব কয়টি উপজেলায় ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর মধ্যে অসহায় ও দুস্থদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ হাজার ও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।