
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১০টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আয়নাল হক, মোঃ সানোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মোঃ ফরিদ মিয়া নিরব, আকলিমা, সজিব, লিটন, আব্দুল আইয়াল, মোঃ উবায়দুল্লাহ আল নোমান, মোঃ আনিছুর রহমান, মোঃ জয়নাল আবেদীন এবং আরিফুর রহামান আরিফ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর, বাসাইল, সখীপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর এবং ধনবাড়ী থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা,হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।






