
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুয়েল সরকার। সোমবার (২৯ ডিসেম্বর) সহকারি রিটার্নিং অফিসার দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এ দিন আরও ৪ প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন- আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রিপন সিদ্দিকী (বিএনপি), কবির হোসেন (সতন্ত্র), মেজর (অবঃ) সাইফুর রহমান (স্বতন্ত্র)। এর আগে জুয়েল সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেতে চেষ্টা করেছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে অবশেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা আক্তার ও নিজ নিজ প্রার্থীদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।






