
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশ অনুষ্ঠানে আলোচনা করেন আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহ্ আজিজুল কদর বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ছারওয়ার হোসেন তালুকদার, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, সহকারি শিক্ষক হালিমা খন্দকার প্রমুখ।
এ সময় সহকারি শিক্ষক ছালমা খাতুন, মোহাম্মদ নুরে আলম, মোজাম্মেল হক, লোপা আক্তার, জুই বিনতে হাবীব, দীপক কুমার সরকার, আলমগীর হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশের পর পরিক্ষার ফলাফলে সকলে সন্তোষ প্রকাশ করেন।






