স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি অবৈধ একটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) নাগরপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয় এবং ইটভাটার মালিকের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক।
উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর । এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান সহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।